ঢাকা প্রতিনিধি :: রাজধানীতে  মাদকবিরোধী  নিয়মিত  অভিযানে  মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।


সোমবার (৫ জুন ) সকাল ৬ টা থেকে মঙ্গলবার (৬জুন)) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান,গ্রেফতারের সময় তাদের কাছ থেকে    ৯২২ পিস ইয়াবা, ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ৯০ গ্রাম ২৫ পুরিয়া হেরোইন উদ্ধারমূলে জব্দ করা হয়।

         

তিনি আরও জানান,গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২১ টি মামলা দায়ের করা হয়েছে।